টাপ রিপোর্টার,
গত ১৫ জানুয়ারি ২০২৪ ইং তারিখে মোঃ বজলুর রশিদ (৩০), পিতা- মৃত আব্দুস সাত্তার মন্ডল, সাং- বড়ইকান্দি, থানা- সারিয়াকান্দি, জেলা- বগুড়া সারিয়াকান্দি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন যে, গত ১৫ জানুয়ারি ২০২৪ ইং তারিখ তার গোয়াল ঘর থেকে ০১টি গাভী গরু ও ০১টি ছাগল অজ্ঞাতনামা চোর/চোরেরা চুরি করে নিয়ে যায়। উক্ত অভিযোগের প্রেক্ষিতে সারিয়াকান্দি থানায় একটি মামলা রুজু হয়, ভুক্তভোগীদের এই অভিযোগ প্রিন্ট মিডিয়াতে প্রতিবেদন প্রকাশিত হয়। এরই প্রেক্ষিতে, র্যাব-১২, সিপিএসসি বগুড়ার আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহযোগিতায় অদ্য ২২ জানুয়ারি ২০২৪ ইং তারিখ অনুমান ১৫.৩০ ঘটিকায় বগুড়া জেলা শিবগঞ্জ থানাধীন মহাস্থান বাজার এলাকা হতে আসামী মোঃ মুকুল আকন্দ (৪৫), পিতা- মোঃ সাইফুল ইসলাম, সাং- দেবচন্ডী, থানা- শিবগঞ্জ, জেলা- বগুড়া’কে গ্রেফতার করে। উল্লেখ্য যে, ধৃত আসামী দীর্ঘদিন যাবত গরু চুরি করতো। তার নামে বিভিন্ন থানায় ০৬ টি চুরি ও মাদক মামলা রয়েছে। ধৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনজন মিলে চুরির ঘটনাটি ঘটায় মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়। গরু চুরির সাথে সম্পৃক্তা স্বীকার করে।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সারিয়াকান্দি থানা, বগুড়ায় সোপর্দ করা
