বগুড়ায় আলোচিত ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

 স্টাফ রিপোর্টার,
গত ২১ অক্টোবর ২০২৩ ইং তারিখ বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন সুজাবাদ এলাকায় বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউটে ইলেকট্রিক্যাল বিভাগে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর প্রথম বর্ষের ছাত্র ভিকটিম জুনায়েদ আহমেদ (১৭), পিতা- মোঃ আব্দুল জব্বার, সাং- সুজাবাদ, থানা- শাজাহানপুর, জেলা- বগুড়া পূজামন্ডপ দেখার জন্য অটোতে বেজোড়া যাওয়ার পথে বনানী পাকা রাস্তার উপর অজ্ঞাতনামা ৯/১০ জনের মোটরসাইকেল বহরের সাথে অটো লেগে যায় এবং কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে অজ্ঞাতনামা আসামীগণ ভিকটিমকে এলাপাথারি মারপিট করে। পরবর্তীতে স্থানীয় লোকজন দ্রæত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, বগুড়ায় নিয়ে যায় এবং ভিকটিম রাত্রী ০৯.৪৫ ঘটিকায় মৃত্যুবরণ করে। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদি হয়ে শাজাহানপুর থানায় একটি মামলা দায়ের করেন, নৃশংস ও বর্বরোচিত হত্যাকান্ডটি বগুড়া জেলাসহ সারা দেশে চাঞ্চল্যের সৃষ্টি করে । আসামীদের দ্রুত গ্রেফতার করতে র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়া ক্যাম্প গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় অদ্য ০৫ ফেব্রুয়ারি ২০২৪ ইং তারিখ ০৪.৩০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘটিকায় র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়া ও র‌্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর যৌথ অভিযানে ময়মনসিংহ জেলার গফরগাঁও থানাধীন কালাইরপাড় এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ রাসেল (২২), পিতা- ইয়াসিন আলী, সাং- বিহারী কলোনী, থানা ও জেলা-বগুড়াকে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিকভাবে সে জানায় তারা একসাথে ০৭ জন থাকলেও সঙ্গীয় একজন এবং সে অটোরিক্সা চালকসহ তিনজনকে ছুরি দিয়ে আঘাত করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া জেলার শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন