মঙ্গলবার বেলা ১২ টার দিকে স্টেডিয়াম ফাঁড়ির পুলিশ স্টেশনের মূল ফটকের সামনে ফুটপাত থেকে লাশটি উদ্ধার করে।
তার বয়স আনুমানীক ৬০ বছর। স্টেশনে কয়েকজন ছিন্নমূল মানুষ জানান, লোকটি ভবঘুরে। মাঝে মধ্যেই তাকে স্টেশন এলাকায় দেখা যেত।স্টেডিয়াম ফাঁড়ির এস আই জানান, স্থানীয় লোকজনের মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। লাশটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে তার স্বাভাবিক মৃত্যু হয়েছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।মৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি
