৬.৯ কেজি গাঁজাসহ ০১ জন আসামী গ্রেফতার করেছে র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়া

 ৬.৯ কেজি গাঁজাসহ ০১ জন আসামী গ্রেফতার করেছে র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়া


মো. রাসেল, বগুড়া।। র‌্যাব-১২, বগুড়া ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কুড়িগ্রাম হইতে ঢাকা গামী ০১ টি NOBIR পরিবহনে যাত্রিবাহী বাসযোগে আরোহী সেজে ০১ জন ব্যক্তি মাদকদ্রব্য গাঁজা বহন করিতেছে। এই গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ১৮/১১/২০২৩ তারিখ ০০.৫৫ ঘটিকার সময় র‌্যাব-১২, সিপিএসসি বগুড়ার একটি আভিযানিক দল বগুড়া জেলার সদর থানাধীন নওদাপাড়া এলাকায় টিএমএস সিএনজি রিফিলিংস্টেশনের সামনে রংপুর-বগুড়া মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে আসামী মোঃ নুর জামান (২৭), পিতা- মোঃ অমিজ উদ্দিন, সাং- গোকুন্ডা (মেকুরটারী), থানা ও জেলা-লালমনিরহা’কে ৬.৯ কেজি গাঁজা, ১টি মোবাইল এবং ১টি সীম ও নগদ ৩০০/- টাকাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সদর থানা, বগুড়ায় সোপর্দ করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন