বিএনপির ডাকা একাদশ দফা অবরোধের প্রথম দিন বগুড়া মাটিডালি বিমান মোড় থেকে সরাসরি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, সরকারের পদত্যাগ, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ও খালেদা জিয়াসহ কারাবন্দি সব নেতাকর্মীর মুক্তির দাবিতে সারাদেশে এগারো দফা অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি ও সমমনা দলগুলো। এসব কর্মসূচির সমর্থনে বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা।
