শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও উদীচী বগুড়া জেলা সংসদের উদ্যোগে আলোর মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিছিল শেষে ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা কার্যালয়ে উদীচী বগুড়া জেলা সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহমুদুস সোবহান মিন্নুর সভাপতিত্বে এবং ছাত্র ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক বায়েজিদ রহমান এর সঞ্চালনায় আলোচনা করেন সিপিবি বগুড়ার সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিন্নাতুল ইসলাম জিন্না, সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ, কৃষক সমিতি বগুড়া জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার পাল, উদীচী বগুড়ার সহ-সভাপতি এ্যাড. লুৎফর রহমান, দিন বদলের মঞ্চ বগুড়ার সভাপতি সাজেদুর রহমান ঝিলাম, সভাপতি শুভ শংকর গুহ রায়, যুব ইউনিয়ন বগুড়ার সভাপতি ফারহানা আক্তার শাপলা, ছাত্র ইউনিয়ন বগুড়ার সভাপতি ছাব্বির আহম্মেদ রাজ, সাংস্কৃতিক সম্পাদক প্রমিতা বড়ুয়া প্রমুখ।
সভায় বক্তারা বলেন, "১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি শাসক গোষ্ঠী তাদের পরাজয় নিশ্চিত জেনে সদ্য জন্ম নেয়া বাংলাদেশ যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে সেজন্য এদেশের মেধাবী সন্তানদের ঘর থেকে ডেকে নিয়ে নির্মমভাবে হত্যা করে৷ জাতিকে মেধাশূন্য করার প্রক্রিয়া সেই একাত্তর থেকে আজও বিদ্যমান। বর্তমান স্বৈরাচারী শাসকগোষ্ঠী বিরুদ্ধ মত দমন করতে গিয়ে বুদ্ধিজীবীদের কারাগারে নিক্ষেপ করছে।
