ট্রাফিক পুলিশকে হামলা মারপিটের ঘটনায় ০২ আসামী গ্রেফতার।

স্টাফ রিপোর্টার।

বাদী পুলিশ সার্জেন্ট/মোঃ রাকিবুল ওয়াদুদ, সদর ট্রাফিক, বগুড়া জানান যে, তিনি সঙ্গীয় অফিসার ফোর্সসহ সদর ট্রাফিক অফিস, বগুড়ার জিডি নং-৮০ মোঃ জিয়াউল ইসলাম স্যারের নেতৃত্বে ইং-১১/০১/২০২৪ তারিখ ১৪.০০ ঘটিকা হইতে বগুড়া সদর থানাধীন সাতমাথা এলাকায় যানবাহন ও ট্রাফিক নিয়ন্ত্রণ ডিউটি করাকালীন সময়ে সাতমাথা এলাকার যানজট কমানোর জন্যে সাতমাথা হইতে মাটিডালী গামী পাকা রাস্তার অবৈধ ভাবে পার্কিংকৃত ইজি বাইক ও অটো রিক্সা গুলো সরিয়ে দেওয়ার সময় উপরোক্ত আসামী রিমন প্রামানিক ইমন তাহার ইজি বাইকটি উক্ত স্থানে পার্কিং করিয়া রাস্তায় যানযটের সৃষ্টি করে। উক্ত সময় কং/১৭৯৭ মোঃ মিলন মাহমুদ আসামি রিমন ওরফে ইমনকে তাহার ইজি বাইক সরিয়ে নিতে বললে আসামী রিমন ওরফে ইমন মোঃ মিলন মাহমুদকে অকথ্য ভাষায় গালিগালাজ এলোপাথাড়ি বলে যে, “আমি এখানে থেকে যাত্রী উঠাবো পারলে সরিয়ে দে”। উক্ত আসামীকে পুনরায় ইজি বাইক সরিয়ে নিতে বললে আসামী ১। মোঃ রিমন প্রামানিক ওরফে ইমন (২২) পিতা-মোঃ সাইদুল ইসলাম, ২। মোঃ সাইদুল ইসলাম প্রামানিক (৪৯) পিতা-মৃত আজিজর রহমান প্রাং, উভয় সাং-চালিতাবাড়ী (প্রামানিক), থানা ও জেলা-বগুড়াদ্বয় উত্তেজিত হয়ে মোঃ মিলন মাহমুদকে এলোপাথারী কিলঘুষি ও লাত্থি মেরে বাম হাতে, বাম পায়ে হাঁটুর নিচে ও বাম কাঁধে গুরুত্বর জখম করে। মারপিটের সময় মোঃ মিলন মাহমুদ এর পরিহিত পুলিশ ইউনিফর্ম ধরে টানাটানি করিয়া ইউনিফর্মের শার্টের বোতাম ছিড়ে ফেলে এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকী প্রদান করে। সার্জেন্ট রাকিবুল ওয়াদুদ সহ ভিকটিম মোঃ মিলন মাহমুদ ডাক চিৎকারে রাস্তার পার্শ্বে ফুতপাতের দোকানদার সহ সাক্ষীগন ও অন্যান্য অফিসার-ফোর্সগন এগিয়ে এসে আসামীদ্বয়কে আটক করেন । ততখনিক মোঃ মিলন মাহমুদকে উদ্ধার করিয়া বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়, বাদী সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় উপরোক্ত আসামীদ্বয়সহ থানায় আসিয়া লিখিত এজাহার দায়ের করিলে বগুড়া সদর থানার মামলা নং-১৫ তাং-১১/০১/২০২৪ ইং ধারা-১৮৬/৩৩২/৩৩৩/৩৫৩/৫০৬ পেনাল কোড রুজু করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নামঃ
১। মোঃ রিমন প্রামানিক @ ইমন (২২) পিতা-মোঃ সাইদুল ইসলাম
২। মোঃ সাইদুল ইসলাম প্রামানিক (৪৯) পিতা-মৃত আজিজর রহমান প্রাং
উভয় সাং-চালিতাবাড়ী (প্রামানিকপাড়া), থানা ওজেলা-বগুড়া 
ধৃত আসামিদ্বয়কে জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন