স্টাফ রিপোর্টার,
ঢাকা বিশ্বিবিদ্যালয়ের অন্যতম বন্ধু সংগঠন ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস এ্যালায়েন্স (ডুফা) এর উদ্যোগে আজ বগুড়া জেলা কারাগারে শীতার্ত বন্দীদের মাঝে শীতবন্ত্র বিতরণ করা হয়। ডিআইজি প্রিজন রাজশাহী মো: কামাল হোসেন ও ডিসি বগুড়ার নির্দেশনায় বন্দীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণের সর্বাত্মক সহযোগিতায় ছিলেন ডুফার অন্যতম আজীবন সদস্য বগুড়া জেলা কারাগারের জেলার মোহাম্মদ ফরিদুর রহমান রুবেল। তিনি বলেন, শীত আসলেই বিভিন্ন সংগঠন বিভিন্ন গরীব এবং অসহায় ব্যক্তিদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেও বিভিন্ন অপরাধে সাজাপ্রাপ্ত বন্ধীদের কথা কেউ চিন্তা করে না। সাধারণ জনসাধারণের বিভিন্নভাবে সহযোগিতা পাবার সুযোগ থাকে; কিন্তু বিভিন্ন জেলখানায় বন্দীরা সমাজেরই অংশ - কিন্তু তারা সরকারি সহায়তা ছাড়া কোন সহযোগিতা পায় না। বন্দীদের অনেকেই পরিবার থেকে বিচ্ছিন্ন থাকার কারণে তারা পারিবারিক সহযোগিতাটুকুও পায় না।
ডুফা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৯৫-৯৫ শিক্ষা বর্ষের বন্ধু সংগঠন যেখানে বিভিন্ন ব্যাচের প্রায় দুই হাজার বন্ধু সংযুক্ত থেকে বিভিন্ন সামাজিক এবং মানবিক কার্যক্রমের সাথে সংযুক্ত রয়েছে।
জেলার মোঃ ফরিদুর রহমান রুবেল আরো বলেন, ডুফা যে বগুড়ার মহিলা বন্দীরে জন্য চাদর এবং পুরষ বন্দীদের জন্য সোয়েটার শীতবস্ত্র হিসেবে বিতরণ করেছে সে কারণে আমি প্রাণের সংগঠন ডুফাকে অন্তরের অন্তস্থল থেকে সাধুবাদ জানাই। এভাবে বিভিন্ন সামাজিক সংগঠন আর্ত মানবতার সেবায় কাজ করলে সামাজের অনেক অসহায় এবং দুস্থ জনগোষ্ঠির অনেক উপকার হবে।
