গত ২১ ডিসেম্বর ২০২৩ ইং তারিখ র্যাব-১২, সিরাজগঞ্জ এর টহল টিম সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানাধীন চান্দাইকোনা বাজারে মহাসড়কের উপরে চেকপোষ্ট ডিউটি করাকালীন গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে কুমিল্লা জেলা হইতে একজন ব্যক্তি একটি প্রাইভেট কারে বিপুল পরিমান অবৈধ মাদক দ্রব্য গাঁজা নঁওগা জেলায় বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে আসছে। এই সংবাদের ভিত্তিতে উল্লেখিত স্থানে একটি প্রাইভেট কারকে থামার সংকেত দিলে প্রাইভেট কারটি দ্রুত পালিয়ে যায়। অবিলম্বে প্রাইভেট কারকে ধাওয়া করে ধনকুন্ড গ্রামস্থ আয়েশা মওলা দাখিল মাদ্রাসার পূর্ব পার্শ্বে মহাসড়কের উপর ধৃত আসামী প্রাইভেট কারে থাকা ১০০ কেজি নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা ও প্রাইভেট কার রেখে পালিয়ে যায়। যার প্রেক্ষিতে বগুড়া শেরপুর থানার মামলা নং-০১, তারিখ ০১/০১/২০২৪ ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬ (১) সারনীর ১৯ (গ) রুজু হয়। র্যাব পলাতক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারী শুরু করে। এরই ফলশ্রুতিতে ২১ ফেব্রুয়ারি ২০২৪ ইং তারিখ ২০.৩০ ঘটিকায় র্যাব-১২, সিপিএসসি, বগুড়া ও র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার যৌথ অভিযানে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানাধীন সোয়াগাজী এলাকা হতে সূত্রে বর্ণিত মামলার এজাহারনামীয় আসামী মোঃ বিল্লাল হোসেন (৩২), পিতা- মোঃ আবুল হাশেম, সাং- মুরারবাড়ি বড়াইপুর, থানা- সদর দক্ষিণ মডেল, জেলা- কুমিল্লা’কে গ্রেফতার করা হয়।
বগুড়া র্যাব,১২,এর অভিযানে মাদক মামলার পলাতক আসামী গ্রেফতার।
byরাসেল বগুড়া প্রতিনিধি
-
0
