ডাকাতি মামলার পলাতক আসামী গ্রেফতার করেছে র‍্যাব-১২, সিপিএসসি, বগুড়া

র‍্যাব-১২, সিপিএসসি, বগুড়া ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, বগুড়া জেলার সদর থানাধীন বাঘোপাড়া এলাকায় ডাকাতি মামলার পলাতক আসামী অবস্থান করছে। এই গোপন সংবাদের ভিত্তিতে ২৯/০২/২০২৪ তারিখ রাত্রি ২২.১০ ঘটিকার সময়

র‍্যাব-১২, বগুড়ার একটি  দল বগুড়া জেলার সদর থানার বাঘোপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ রবিউল ইসলাম (২৭), পিতা- জহুরুল ইসলাম, সাং- বানাইল, থানা- শিবগঞ্জ, জেলা- বগুড়া’কে ওয়ারেন্টমূলে গ্রেফতার করে। উল্লেখ্য যে, ধৃত আসামীর বিরুদ্ধে বগুড়া ও নওগাঁ জেলার বিভিন্ন থানায় ডাকাতি, চুরি, অস্ত্র আইনসহ সর্বমোট ০৪ টি মামলা রয়েছে মর্মে জানা যায়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানা, বগুড়ায় সোপর্দ করা হয়েছে। 

পলাতক আসামীর বিরুদ্ধে র‍্যাব এ ধরনের অভিযান কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে। আইন শৃংখলা বাহিনীর এ ধরনের তৎপরতা বাংলাদেশকে একটি অপরাধমুক্ত দেশ হিসাবে গড়ে তুলতে পারবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন