দুপচাঁচিয়ায় বার্মিজ চাকুসহ বিভিন্ন মামলায় গ্রেফতার পাঁচ।

গত মঙ্গলবার রাতে দুপচাঁচিয়া থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বার্মিজ চাকু সহ দুই যুবক ও বিভিন্ন মামলায় পাঁচজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো, বার্মিজ চাকু সহ কনকাইন ভাটাহার গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে সোহেল (৩৯) ও শাকিল আহম্মেদ ওরফে কল্যাণ (৩৪), এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি কাহালুর ধানপূজা উত্তরপাড়ার মৃত মোকছেদ আলীর ছেলে মঞ্জুরুল তালুকদার বাবু (৩৫), যৌতুকের জন্য মারপিটের মামলায় গোবিন্দপুরের পাল্লাপাড়া গ্রামের হামিদ ফকিরের ছেলে তালিমুল ইসলাম (৩৮) ও চুরি মামলায় নওগাঁর পত্নীতলা পাইকড় এলাকার ময়ুর শাহ্র ছেলে ময়েন শাহ্ (৬১) গ্রেফতার করেছে। পুলিশ গ্রেফতারকৃত আসামীদেরকে গতকাল বুধবার বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করেছে।   

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন