বগুড়া সোনাতলা উপজেলায় কোচিং শিক্ষকের নামে শ্লীলতাহানির অভিযোগ।

নিজস্ব প্রতিবেদক,

এলাকা সূত্রে জানা যায় বগুড়া সোনাতলা উপজেলার শিহিপুর পশ্চিম পাড়া মোঃ জাহিদুল ইসলাম এর মেয়ে মোছাঃ আদরী,(১০), এক‌ই এলাকার, মোঃ আলমগীর হোসেন পিতা মোঃ বাবুল আকন্দ এর বাড়িতে দেওয়া কোচিং সেন্টারে পড়ে উক্ত কোচিংয়ে পড়ার সময় শিক্ষক মোঃ আলমগীর হোসেন কৌশলে তার শরীরের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে স্পর্শ করে, এবং মারধরের ভয় দেখিয়ে শ্লীলতাহানির চেষ্টা করে। বিষয়টি কারো কাছে না বলে, এক পর্যায়ে মেয়েটি গত ,২৬,০৪,২০২৩ইং, তারিখে কোচিংয়ে যাওয়া বন্ধ করে দেয়, পরে তার মা কোচিংয়ে যাওয়ার ব্যাপারে জানতে চাইলে তার মায়ের কাছে বিষয়টি খুলে বলে। এবং উক্ত বিষয়টি নিয়ে ইউপি সদস্য ও ছাত্রলীগ নেতাকে নিয়ে ধামাচাপা দেয়ার চেষ্টা করে, বিষয়টি এলাকাবাসীর মধ্যে জানাজানি হলে উক্ত অভিযোগটি ভিন্ন ভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করে, পরে মেয়ের মায়ের সাথে কথা বলে জানা যায় ঘটনা সত্য,এ ব্যাপারে থানায় অভিযোগের প্রস্তুতি চলছে।




একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন