র্যাব-১২, বগুড়া ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, বগুড়া জেলার শেরপুর থানাধীন সীমাবাড়ী এলাকায় ধুনট থানার মামলা নং-৬, জিআর ১১২/৯৯ (ধুনট) এর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ আব্দুর রহিম (৫৫) অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে ১৯ মে ২০২৪ ইং তারিখ ২০০০ ঘটিকায়
র্যাব-১২, বগুড়ার একটি আভিযানিক দল বগুড়া জেলার শেরপুর থানার সীমাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে করে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মোঃ আব্দুর রহিম (৫৫), পিতা- খলিলুর রহমান, সাং- প্রতাব খাদুলী, থানা- ধুনট, জেলা- বগুড়া’কে গ্রেফতার করতে সক্ষম হয়। ১৯৯৯ সালে আসামী তার আপন চাঁচাকে জমিজমার বিরোধ নিয়ে নির্মমভাবে হত্যা করে আত্মগোপন করে। আসামী নিজ পরিচয় গোপন করে ভুয়া এনআইডি তৈরী করে স্ত্রীসহ ঢাকায় বসবাস করতেন। দীর্ঘ ২৪ বছর পর র্যাবের তৎপরতায় তাকে সনাক্ত করে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া ধুনট থানায়, সোপর্দ করা হয়েছে।
সাজাপ্রাপ্ত আসামীর বিরুদ্ধে র্যাবের এ ধরনের অভিযান কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে। আইন শৃংখলা বাহিনীর এ ধরনের তৎপরতা বাংলাদেশকে একটি অপরাধমুক্ত দেশ হিসাবে গড়ে তুলতে পারবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।
