তালাশ দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি :
গত সোমবার রাতে দুপচাঁচিয়া থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রেতা ও সেবীসহ ৮ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো উপজেলার দৌলতপুর দক্ষিণপাড়া গ্রামের মৃত সুবল চন্দ্র বর্মণের ছেলে মাদক বিক্রেতা অনমতো চন্দ্র বর্মণ (৬০), মাদক সেবী দুপচাঁচিয়া মন্ডলপাড়ার আলহাজ্ব আব্দুর রাজ্জাকের ছেলে এআরএম রোজুনুজ্জামান (৪৫), ছোটধাপ এলাকার মোসলিম উদ্দীন সেলিম রেজা (৪১), দক্ষিণ সুখানগাড়ী গ্রামের খলিলুর রহমানের ছেলে নয়ন আলী (৬০) ও আব্দুল মজিদের ছেলে রবিউল ইসলাম (২৪)। এছাড়াও গ্রেফতারী পরোয়ানামুলে দুপচাঁচিয়া পালপাড়ারমৃত সুর্বেন চন্দ্র পালের ছেলে সুধীর চন্দ্র পাল, পোথাট্টি গ্রামের আব্দুর রশিদের ছেলে আব্দুর রহিম ও দুপচাঁচিয়া মন্ডলপাড়ার আব্দুর রহিমের ছেলে দুলাল ফকিরকে গ্রেফতার করেছেন। পুলিশ গ্রেফতারকৃত আসামীদেরকে গতকাল মঙ্গলবার বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করেছে।
