বগুড়া গাবতলীতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল লুট।

নিজস্ব ডেক্স 

বগুড়ার গাবতলীতে সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে দু,টি ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক ভাংচুর ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল লুট করা হয়েছে। এঘনায় অন্ততঃ ৫ জন গুরুতর আহত হয়েছ। খলিলুর রহমান পুটু বাদী হয়ে থানায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০/৩০ জনের নামে এজাহার দিয়েছেন। পুলিশ ঘটনার স্থানে টহল অব্যাহত রেখেছে। 

এজাহার বর্নিত তথ্যসূত্রে জানাগেছ, উপজেলার মহিষাবান ইউনিয়নের কর্নিপাড়া গ্রামের  খলিলুর রহমান পুটু এজাহারে বলেছেন,  ঘটনার দিন ২০ জুন বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় পেরীহাটে অবস্থিত মুদিখানা দোকান তার ছেলে মাহবুব হোসেন ভোদল দোকান্দারী করছিল এমন সময় আতাউর রহমান খোকনের নেতৃত্বে এজাহার নামীয় ১০ জনসহ অজ্ঞাত ২০/৩০ জন ব্যাক্তি ধারালো হাসুয়া,রামদা,চাকু,লোহার রড বাঁশের লাঠিসহ সংঘবদ্ধ হয়ে দোকানে এসে তার ছেলেকে বলে৷ তোরা অন্যত্র এলাকা হতে এসে এখানে দোকান্দারী করছিস আমাদের বাজারে আর দোকান্দারী করতে পারবিনা এই বলে দোকান বন্ধ করতে বলে। বাদীর ছেলে মাহবুব হোসেন ভোদল এই কথার প্রতিবাদ করলে আসামীরা ১নং আসামীর হুকুমে ৩ নং আসামী তাকে হত্যার উদ্দেশ্যে লোহার রডদিয়ে মাথায় আঘাত করে মাথা ফেটে দিয়ে রক্তাক্ত গুতর জখমসহ ১নং আসামী লাঠি দিয়  আঘাত করে তার পা ভেঙ্গে দেয়। এসময় তাকে রক্ষার জন্য বাদীর ভাতিজা সুজন এগিয়ে এলে তাকেও ২ নং আসামী ধারালো হাসুয়া দিয়ে আথাত করে আহত করে, এসময় ইয়াদুল তাদের উদ্ধার করতে এলে তাকেও মারপিট করে আহত করা হয়। এজাহার বর্নিত আসামীরা বাদীর মুদিখানা দোকানের ক্যাশবাস্কে থাকা দেড় লাখ নগদ টাকাসহ আরো সাড়ে ৫ লাখ টাকার বিভিন্ন মালামাল লুট ও দোকান ভাংচুর করে ১ লাখ টাকার ক্ষতি সাধন করে।

এছাড়াও এজারে বর্নিত ১০ জনসহ আগত আসামিরা বাদীর ভাতিজার কাপড়ের দোকানের ক্যাশবাস্ক ভেঙ্গে নগদ ৪৫ হাজার ৪শত টাকা ও দেকান  থেকে দেড় লাখ টাকার বিভিন্ন প্রকার কাপড় লুট করে নিয়ে যায়বলে থানায় দায়েরকৃত এজাহারে উল্লেখ করা হয়েছে। আহতদেরকে স্থানীয়  হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

থনায় যোগাযোগ করা হলে, কর্তব্যরত অফিসার জানান, বাদীর এজাহার পেয়ে এস আই সুজল চন্দ্রকে তদন্তের জন্য দায়িত্ব দেয়া হয়েছে, তিনি এজাহার তদন্ত করছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন