স্টাফ রিপোর্টার,
তরুন সমাজকে 'টিকেট কেটে সিনেমা হলে সিনেমা দেখার' অনুপ্রাণিত করতে ভিন্নরকম আয়োজন 'যুব উন্নয়ন সংগঠনটির'!"
তরুন সমাজকে 'টিকেট কেটে সিনেমা হলে সিনেমা দেখার' অনুপ্রাণিত করতে ভিন্নরকম আয়োজন 'যুব উন্নয়ন সংগঠনটির'!"
বগুড়া জেলার শাজাহানপুর উপজেলায় বেতগাড়ী অঞ্চলে, সমাজিক উন্নয়ন মূলক কাজ ও তরুনদের সময়ের সাথে এগিয়ে নিতেই "যুব উন্নয়ন সংগঠনটি" ২০১০ সালে যাত্রা শুরু করে।
যুব উন্নয়ন সংগঠনের আয়োজনে, সংগঠনটির সংশ্লিষ্ট তরুনদের নিয়ে, সাম্প্রতিক মুক্তি পাওয়া "তুফান" সিনেমাটির অর্ধশত টিকিট ক্রয় এবং 'মধুবন সিনেমা হলে' সিনেমাটি দেখার মধ্য দিয়ে, "তরুনদের 'বাংলা সিনেমা' টিকিট কেটে সিনেমা হলে সিনেমা দেখার উৎসাহ ও অনুপ্রেরণা যোগাতে" এমন ভিন্ন রকম আয়োজন করেছে সংগঠনটি। উক্ত সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকল সদস্যমন্ডলী এবং বিশেষ ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

