দুপচাঁচিয়ায় কিশোর গ্যাংয়ের দুই সদস্য আটক


তালাশ দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি :
গতকাল শনিবার দুপচাঁচিয়া থানা পুলিশ কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো, মাসায়েক শেখ (২৪) ও রকি দপ্তরি (১৯)। 
থানায় দায়েরকৃত মামলা সূত্রে জানা গেছে, উপজেলার তালোড়া কইল উত্তরপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে মুত্তাকিম হোসেন (১৯) এর সাথে প্রতিবেশি কিশোর গ্যাংয়ের সদস্য কয়েকজন যুবকের বিরোধ চলে আসছিলো। গত শুক্রবার সন্ধ্যায় মুত্তাকিম হোসেন তার বন্ধু কইল মন্ডলপাড়া গ্রামের আব্দুল মতিনের ছেলে সবুর হোসেন (২২) সাথে পাশ্ববর্তি নির্মানাধীন একটি ছাদে বসে গল্প করছিলো। পূর্ব পরিকল্পিত ভাবে কিশোর গাংয়ের ১০-১১ জন সদস্য দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। এতে মুত্তাকিম ও তার বন্ধু সবুর হোসেন গুরুত্বর আহত হয়। তাদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে কিশোর গ্যাংয়ের সদস্যরা ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়। আহত অবস্থায় দুইজনকেই প্রথমে দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে ভর্তি করা হয়। তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় রাতেই তাদেরকে বগুড়া শজিমেক হাসপাতলে প্রেরণ করা হয়। গতকাল শনিবার মুত্তাকিম হোসেনের মা মুনজিলা বাদী হয়ে তিন জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা ৭ থেকে ৮ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। মামলা গ্রহণ করেই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নিয়ামান নাসির পাশ্ববর্তি নন্দীগ্রাম উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের বাঁশোহরিহারা গ্রামে অভিযান চালিয়ে ১নং আসামির আত্মীয়র বাড়ি থেকে আসামি কইল উত্তরপাড়া গ্রামের বুলু শেখের ছেলে মাসায়েক শেখ (২৪) ও আব্দুল হান্নানের ছেলে রকি দপ্তরি (১৯) কে গ্রেফতার করে। পুলিশ গ্রেফতারকৃত আসামিদ্বয়কে গতকাল শনিবার বগুড়া কোর্টহাজতে প্রেরণ করেছে। 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন