কামাল হাছান, নলছিটি।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ চত্ত্বরে ।মাধ্যমিক শিক্ষা জাতীয় করণ ও বৈষম্য দুরকরনে বে-সরকারি মাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকরা মানববন্ধন করে উক্ত মানববন্ধনে উপজেলার বিভিন্ন বে-সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষকরা অংশ গ্রহণ করেন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্বারকলিপি প্রদান করেন। এবং নির্বাহী অফিসার মোঃ নজরুল ইসলাম'র মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবরে স্বারকলিপি প্রদান করা হয় ।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) নলছিটি উপজেলা শাখার সভাপতি ও নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ জলিলুর রহমান আকন্দ,খাগড়াখানা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন, তিমিরকাঠি ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ সাইফুল্লা নোমানী প্রমুখ।
বক্তরা বে-সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা জাতীয় করনের দাবি জানান। এ ছাড়াও জাতীয় করনের পূর্ব পর্যন্ত সরকারি বিদ্যালয়ের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা সহ শিক্ষা সংস্কার কমিশন গঠনের জোর দাবি জানান। বক্তারা বলেন বে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা ৯৭ ভাগ হলেও সকল সরকারের সময় তারা বঞ্চিত হচ্ছেন। এ দিকে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা সব ধরনের সুযোগ সুবিধা ভোগ করে আসছেন। প্রতিটি ক্ষেত্রেই বে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা বঞ্চিত হচ্ছেন। এই বৈষম্য দুরকরনে অন্তর্বর্তীকালীন সরকারের এবং প্রশাসনের প্রতি জোর দাবি জানান শিক্ষক সমাজ
