বগুড়া শাজাহানপুর জোরা খুনের মামলায় দুই আসামি গ্রেফতার।

গত ২২/০৯/২০২৪ ইং তারিখ রাত্রী অনুমান ০৬.৩০ ঘটিকার সময় বগুড়া জেলার শাজাহানপুর থানার ১নং আশেকপুর ইউনিয়নের সাবরুল ছোট মন্ডলপাড়া গ্রামস্থ জনৈক মোঃ শফিকুল ইসলাম মন্ডল (৪৫), পিতা- মৃত আব্দুল গফুর মন্ডল এর বাড়ীর পূর্ব পার্শ্বে পাকারাস্তার উপর মটর সাইকেল যোগে বাদীনির ভাই তার সঙ্গীয় স্বপন ও মুক্তার সহ উক্ত স্থানে পৌছানো মাত্র এজাহার নামীয় আসামীগণ সহ অজ্ঞাতনামা ১০/১২ জন এসে ডিসিসড সাগর, স্বপন ও মুক্তারকে এলোপাথারী কুপিয়ে রক্তাক্ত জখম করে ঘটনাস্থলেই ডিসিসড সাগর ও স্বপনের মৃত্যু নিশ্চিত করে। তখন আহত অবস্থায় ঘটনাস্থল হইতে মুক্তার পালিয়ে যায়। পরবর্তীতে এ সংক্রান্তে বগুড়া জেলার শাজাহানপুর থানার মামলা নং-১৬, তারিখ-২২/০৯/২০২৪, ধারা-১৪৩/৩৪১/৩২৬/৩০৭ /৩০২/১১৪/৩৪ পেনাল কোড-১৮৬০ রুজু হয়।


উক্ত মামলার প্রেক্ষিতে বগুড়া জেলার পুলিশ সুপার জনাব মোঃ জেদান আল মুসা, পিপিএম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় ডিবি, বগুড়া ও শাজাহানপুর থানার যৌথ অভিযানে ইং ৩০/০৯/২০২৪ খ্রি. দুপুর ১৪.৩০ ঘটিকায় গাজীপুর টঙ্গী থেকে গ্রেফতার করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন