৪৭০ পিচ ইয়াবাসহ ০১ জন আসামী গ্রেফতার করেছে র্যাব-১২, সিপিএসসি, বগুড়া
র্যাব-১২, বগুড়া ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কক্সবাজার হইতে কুড়িগ্রামগামী একটি কুড়িগ্রাম এ আর ট্রাভেলস পরিবহনে যাত্রীবেশে নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বহন করিতেছে। এই গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ২৬/১১/২০২৩ তারিখ ভোর ০৫.১০ ঘটিকার সময় র্যাব-১২, সিপিএসসি বগুড়ার একটি আভিযানিক দল বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন মাঝিড়া ইউনিয়নের অন্তর্গত সাজাপুর গ্রামস্থ টিএমএস স্টেশনের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামী মোঃ রিয়াজুল ইসলাম (৩৪), পিতা- মৃত পনির উদ্দিন, সাং- চেরেঙ্গা (আর ডি আর এস বাজার) , থানা- কুড়িগ্রাম, জেলা- কুড়িগ্রাম’কে ৪৭০ পিচ ইয়াবা, ১টি মোবাইল এবং ১টি সীমসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য শাজাহানপুর থানা, বগুড়ায় সোপর্দ করা হয়েছে।
। র্যাবের এ ধরনের পলাতক আসামী গ্রেফতার অভিযান কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে। আইন শৃংখলা বাহিনীর এ ধরনের তৎপরতা বাংলাদেশকে একটি অপরাধমুক্ত দেশ হিসাবে গড়ে তুলতে পারবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।
