নিজস্ব প্রতিবেদক,
বগুড়া রেলওয়ে স্টেশনে পরিত্যক্ত একটি ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটেছে।
এতে মোজাম প্রামানিক (৭০) নামে এক বৃদ্ধের দুই হাত-পা ঝলসে গেছে। শুক্রবার বেলা আড়াইটার দিকে স্টেশনের ওভারব্রিজের নিচে এ ঘটনা ঘটে। আহত বৃদ্ধ জেলার সোনাতলা থানার তালতলা গ্রামের হিমদ প্রামানিকের ছেলে। তিনি রেলস্টেশন এলাকায় বসবাস করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রেলস্টেশনে ভাসমান শিশুরা ককটেল সদৃশ একটি বস্তু কুড়িয়ে পায়। এ সময় ওই বৃদ্ধ ইট দিয়ে বস্তুটিকে আঘাত করলে বিস্ফোরিত হয়ে তার দুই হাত–পা ঝলসে যায়। পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে বগুড়া রেলস্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, এ ধরনের ঘটনা তাদের জানা নেই।
