নিজস্ব প্রতিবেদক।
শাজাহানপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বোগম রোকেয়া দিবস পালিত।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানার সভাপতিত্বে এবং কিশোর-কিশোরী ক্লাবের আবৃত্তি শিক্ষক মহেব্বুল আরাবী’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সাইদা খানম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কাজী অনিক ইসলাম, থানা অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা নীরেন্দ্র মোহন সাহা, শাজাহানপুর প্রেসক্লাবের সভাপতি সাজেদুর রহমান সবুজ।
জয়ীতা পুরস্কার বিজয়ীরা হলেন, সফল জননী আরজুমান্দ বানু, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সফলতা অর্জনকারী বেগম রওনক জাহান, অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী মহাসিন আনোয়ার এবং নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যেমে জীবন শুরু করা নারী মাহমুদা খাতুন।
দিনব্যাপী অনুষ্ঠানে জেন্ডার প্রোমোটার, কিশোর-কিশোরী ক্লাবের সদস্য, নারী সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন এনজিও প্রতিনিধিগণ অংশ নেন।
.png)