ডেক্স রিপোর্ট,
গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, বগুড়া জেলার সদর থানাধীন কবি নজরুল ইসলাম সড়কস্থ আকবরিয়া আবাসিক হোটেল এর চতুর্থ তলায় কতিপয় ব্যক্তি জাল টাকার নোট ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করিতেছে। এই গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ২০/১২/২০২৩ তারিখ রাত অনুমান ০৩.০০ ঘটিকার সময় র্যাব-১২, সিপিএসসি বগুড়ার একটি আভিযানিক দল উক্ত এলাকায় অভিযান চালিয়ে আসামী ১। মোঃ আঃ সাত্তার মৃধা (৫০), , সাং- রানিপুর, থানা- মির্জাগঞ্জ, জেলা- পটুয়াখালী, ২। মোঃ শাহিন মিয়া (৪২), , সাং- মন্দবাগ, থানা- কসবা, জেলা- বি-বাড়িয়া, ৩। মোঃ রনি মোল্লা (২২), - কাঠালিয়া, থানা- নাজিরপুর, জেলা- পিরোজপুর, ৪। মোঃ মোবারক মিয়া (৪৩),- তালেবপুর, থানা- মাধবপুর, জেলা- হবিগঞ্জদেরকে দুই লক্ষ সাতাশি হাজার,টাকার জাল নোট, ০৭টি মোবাইল ও ০৭টি সীমসহ গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় ধৃত আসামীগণ দীর্ঘদিন যাবত জাল টাকার ব্যবসার সাথে জড়িত,বলে জানিয়েছেন
