অদ্য ১৯ ডিসেম্বর, ২০২৩ খ্রি. তারিখ র্যাব-১২, সিপিএসসি, বগুড়া র্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, বেআইনী জনতা দলবদ্ধ হয়ে দাঙ্গা সৃষ্টি করত অগ্নিসংযোগ ও বিস্ফোরন ঘটিয়ে জানমালের ক্ষতিসাধন সহায়তা করা মামলার এজাহারনামীয় আসামী বগুড়া জেলা শাজাহানপুর থানা এলাকায় অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে অদ্য ১৯ ডিসেম্বর, ২০২৩ তারিখ রাত্রি অনুমান ০০.০৫ ঘটিকায় উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে বগুড়া জেলার শাজাহানপুর থানার মামলা তারিখ-১৬/১১/২০২৩ইং নং এজাহারনামীয় আসামী মোঃ সনি ওরফে সানি (৩২), পিতা- মোঃ আজিজার রহমান, সাং-বেজোড়া দক্ষিনপাড়া, থানা- শাজাহানপুর, জেলা-বগুড়াকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য যে, জাতীয়তাবাদীদল সারা দেশে গত ১৫ নভেম্বর ২০২৩ তারিখ অবরোধ পালনকালে ধৃত আসামী সহ অন্যান্য আসামীরা বগুড়া শাজাহানপুর থানাধীন বনানী বাইপাস রাস্তায় অবস্থান করে বেআইনী ভাবে দলবদ্ধ হয়ে অগ্নিসংযোগ ও বিস্ফোরন ঘটিয়ে রাষ্ট্র বিরোধী নাশকতা সৃষ্টি করে। এই ঘটনা সংক্রান্তে বগুড়া জেলার শাজাহানপুর থানায় মামলা রুজু হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া জেলার শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়।
নাশকতা সৃষ্টি, বিস্ফোরন ঘটানো, অগ্নিসংযোগ মামলার এজাহারনামীয় ০১ জন আসামী গ্রেফতার করেছে র্যাব-১২, সিপিএসসি, বগুড়া
byরাসেল বগুড়া প্রতিনিধি
-
0
