হত্যা চেষ্টা মামলার এজাহার ভুক্ত আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২, বগুড়া

নিজস্ব প্রতিবেদক।

গত ০৬ ডিসেম্বর ২০২৩ ইং তারিখ বগুড়া জেলার সোনাতলা থানায় ভিকটিমের ভাই মোঃ আব্দুল মতিন একটি অভিযোগ দায়ের করেন যে, সোনাতলা থানাধীন গ্রাম হাটকরমজা ভিকটিম মোঃ আঃ রশিদ (৪৫), এর সাথে আসামী মোঃ মুঞ্জু মিয়া (৩৪), সাং-গ্রাম হাটকরমজা, থানা- সোনাতলা, জেলা- বগুড়ার সাথে টাকা-পঁয়সা নিয়ে দীর্ঘদিন যাবত ঝগড়া হয়। এরই সূত্র ধরে গত ০৬ ডিসেম্বর ২০২৩ ইং তারিখ ভিকটিম সোনাতলা থানাধীন গ্রাম হাটকরমজা দক্ষিণপাড়া গ্রামস্থ জনৈক মোঃ খালেক এর দোকান সংলগ্ন পাকা রাস্তার উপর পৌছাতেই আসামী পূর্ব পরিকল্পিতভাবে ভিকটিমকে এলোপাথারী মারপিটসহ হত্যার উদ্দেশ্যে হাসুয়া, লোহার রড দিয়ে গুরুতর জখম করে। এতে ভিকটিমের একটি পা শরীর হতে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। পরবর্তীতে রক্তাক্ত ও অচেতন অবস্থায় উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, বগুড়ায় ভর্তি করা হয়। উক্ত অভিযোগের প্রেক্ষিতে সোনাতলা থানায় একটি মামলা হয়। । ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ও বগুড়াসহ সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। আসামীদের আইনের আওতায় নিয়ে আসতে ব্যাপক গোয়েন্দা নজরদারী শুরু করে। এরই ফলশ্রুতিতে অদ্য ২৫ ডিসেম্বর ২০২৩ ইং তারিখ ০০.১০ ঘটিকায় র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়ার চৌকস আভিযানিক দল বগুড়া সদর থানা এরুলিয়া বানদিঘি এলাকায় অভিযান পরিচালনা ২নং আসামী মো মুঞ্জু মিয়া (৩৪), পিতা- মৃত টুকু প্রাং, সাং- গ্রাম হাটকরমজা, থানা- সোনাতলা, জেলা- বগুড়া’কে গ্রেফতার করে। উল্লেখ্য যে, ধৃত আসামী গ্রেফতার এড়াইতে ও মামলার সাজা হতে পরিত্রান পেতে স্থানীয় আত্মীয়স্বজন ও প্রতিবেশী হতে নিজেকে বিচ্ছিন্ন করে আত্মগোপনে ছিলো। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সোনাতলা থানা, বগুড়ায় সোপর্দ করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন