ডেক্স রিপোর্ট, র্যাব-১২, সিপিএসসি, বগুড়া ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, রংপুর হইতে ঢাকাগামী টয়োটা নোয়া গাড়ীতে মাদকদ্রব্য বহন করছে । উক্ত তথ্যের ভিত্তিতে অদ্য ২৯/১২/২০২৩ তারিখ ০৬.১০ ঘটিকার সময় র্যাব-১২, বগুড়ার একটি আভিযাঅনিক দল রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন রয়েল হেলথ হাসপাতাল এর সামনে ঢাকা-রংপুর মহাসড়কের পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে করে ১। মোঃ মজিদুল ইসলাম (২৮), পিতা- মোঃ তবারক আলী, সাং- বাজগ্রাম, থানা- হাতিবান্ধা, জেলা- লালমনিরহাট, ২। মোঃ মাইদুল ইসলাম (৩৭), পিতা- আঃ মান্নান ,সাং- কেরানীপাড়া, থানা- কোতয়ালী, জেলা- রংপুর, ৩। মোঃ নুরুজ্জামান (৩২), পিতা- মোঃ মতিয়ার রহমান, থানা- সিঙ্গিয়ারী, থানা- হাতিবান্ধা,জেলা- লালমনিরহাট, ৪। শ্রী বিল্পব রায়(২২),পিতা- শ্রী ধনেশ্বর বর্ম্মন,সাং- জানডুকুরী, থানা- হাতিবান্ধা, মাইক্রোবাসের সাদা গ্যাস সিলিন্ডারে নিচে বাক্সে এবং মোটরসাইকেলে আরোহীর মাঝখানে ছোট প্লাষ্টিকের বস্তার ভিতরে , ৩৮৪ বোতল ফেন্সিডিল, ১৫.২৫০ কেজি গাঁজা, ০৫ টি মোবাইল, ০৬ টি সীম, ০১ টি মাইক্রোবাস, ০১টি মোটরসাইকেল ও নগদ ১২৪০/- টাকাসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীগণের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য মিঠাপুকুর থানা, রংপুর সোপর্দ করা হয়েছে।
৩৮৪ বোতল ফেন্সিডিল ও ১৫.২৫০ কেজি গাঁজাসহ ০৪ জন গ্রেফতার-
byরাসেল বগুড়া প্রতিনিধি
-
0
