বগুড়া প্রতিনিধি মোঃ রাসেল।
বগুড়ার শাজাহানপুরে ধানের জমিতে ,অজ্ঞাতনামা (৪০) এক ব্যক্তির জবাইকৃত মরদেহ, উদ্ধার।
বুধবার সকালে উপজেলার মাদলা ইউনিয়নের নন্দগ্রাম সাতবিলা মাঠের এক জমিতে মরদেহ পরে থাকতে দেখেন স্থানীয়রা।
জানা যায়, সাতবিলা মাঠের এক জমিতে কাজ করতে গিয়ে একটি মরিচ ক্ষেতের পাশে সেচ নালার মধ্যে অজ্ঞাতনামা এক ব্যক্তির জবাই করা মরদেহ দেখতে পান এলাকার লোকজন। প্যান্ট পরা ওই ব্যক্তির পাশে মোবাইল ফোন পরে থাকতে দেখা গেছে। পরে স্থানীয়রা থানায় ফোন দেয়। এই বিষয়ে শাজাহানপুর থানার অফিসার এর সাথে যোগাযোগ করলে, তারা বিষয়টি নিশ্চিত করেছেন। এবং লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে বলে জানান।
