বগুড়ার আলোচিত সাকিব বাবু,রোহান চৌধুরী হত্যা মামলার অন্যতম প্রধান দুই আসামী গ্রেফতার**
অদ্য ইং ০৭/১২/২০২৩ তারিখ রোজ বৃহস্পতিবার বগুড়া সদর থানার আলোচিত সাকিব বাবু,রোহান চৌধুরী হত্যা মামলার অন্যতম প্রধান অভিযুক্ত মো: গিয়াস উদ্দিন (৫৫), পিতা- মৃত লাল মোহাম্মদ,লালু এবং গিয়াস উদ্দিনের ছোট ছেলে মো: সাগর মিয়া, উভয় সাং- কুটুরবাড়ী, থানা ও জেলা- বগুড়াদের বগুড়া সদর থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার করা হয়েছে। ধৃত আসামীদ্বয় বগুড়া সদর থানার মামলা নং ৩৮, তারিখ-১৩/১০/২০২৩ ধারা- ১৪৩/৩৪১/৩৬৪/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩৫৫/৩০২/২০১/৫০৬/১১৪/৩৪ পেনাল কোড এর এজাহার নামীয় আসামী। বগুড়া সদর থানা পুলিশের একটি চৌকস টিম গোপন তথ্যের ভিত্তিতে অভিযান করিয়া পলাতক থাকা আসামী গিয়াস ও তার ছেলে সাগরকে গ্রেফতার করিতে সক্ষম হয়। উল্লেখ্য ধৃত আসামীদ্বয় সহ এজাহার নামীয় অন্যান্য আসামীগন গত ১১/১০/২০২৩ তারিখ পূর্ব শত্রুতার জেরে ভিকটিম সাকিব বাবু,রোহান চৌধুরীকে অপহরন করিয়া পিটিয়ে হত্যা করে লাশ বগুড়া সদর থানাধীন জয়বাংলা মোড়ে ফেলে পালিয়ে যায়।
.png)