শিরোনাম -জামাইয়ের হাতে শ্বশুর খুন মামলার প্রধান আসামী গ্রেফতার

ডেক্স রিপোর্ট । গত ০৬ ডিসেম্বর, ২০২৩ ইং তারিখ বগুড়া জেলার শিবগঞ্জ থানার সেকেন্দ্রবাদ গ্রামে মোঃ আব্দুস সাত্তার প্রাং নামে এক ব্যক্তিকে শিবগঞ্জ থানার শব্দদিঘী গ্রামস্থ পাকা রাস্তার উপর পারিবারিক বিষয় নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে ধারালো ছোরা, লোহার রড, দিয়ে এলোপাথারী ভাবে মারপিট করে তার মেয়ের জামাই। পরবর্তীতে স্থানীয় লোকজন রক্তাক্ত ও অচেতন অবস্থায় উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, বগুড়ায় ভর্তি করা হলে, কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। উক্ত ঘটনায় নিহত আব্দুস সাত্তারের ছেলে মোঃ মিজানুর রহমান (২৭), শিবগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। উক্ত অভিযোগের প্রেক্ষিতে,০৭/১২/২০২৩ইং তারিখে শিবগঞ্জ থানার মামলা দায়ের করেন । এ এই নৃশংস ও বর্বরোচিত হত্যাকান্ডটি সারা দেশে আলোরন সৃষ্টি করে। আসামীদের দ্রুত গ্রেফতার করতে র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়া ক্যাম্প গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় ২৮ ডিসেম্বর, ২০২৩ তারিখ ২১৪৫ ঘটিকায় র‌্যাব-১২, বগুড়ার এর যৌথ অভিযানে গাজীপুর এলাকা হইতে আসামী মোঃ মতিয়ার রহমান (৪০), পিতা- মৃত রহিম উদ্দিন ফকির, গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া জেলার শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে। 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন