নাশকতা মামলার ওয়ারেন্টভুক্ত ০১ জন আসামী গ্রেফতার

নাশকতা মামলার ওয়ারেন্টভুক্ত ০১ জন আসামী গ্রেফতার।

। গত ০৮ ডিসেম্বর, ২০২৩ খ্রি. তারিখ র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়া র‌্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, নাশকতা মামলার ওয়ারেন্টভুক্ত ০১ জন আসামী বগুড়া,


জেলা নন্দীগ্রাম থানাধীন মাষ্টারবাড়ী এলাকায় অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে অদ্য ০৯ ডিসেম্বর, ২০২৩ তারিখ রাত অনুমান ০১.০০ ঘটিকায় উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে নন্দীগ্রাম থানার মামলা নং-০৬ তাং-১০/০৯/২০১৮, জি আর-১৫৩/২০১৯ ধারা-১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫-ডি, নন্দীগ্রাম থানার মামলা নং-০৮, তাং-২২/১২/২০১৮, জি আর ১৯৬/২০১৮ ধারা পেনাল কোড, নন্দীগ্রাম থানার মামলা নং-০৪, তাং-০৯/০১/২০১৫, জি আর-০৪/২০১৫ ধারা ১৯০৮ সালের বিষ্ফোরক উপাদানবলী আইন মামলাসমূহের ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ আঃ মমিন (৪০), পিতা- আনছার আলী, সাং- সারাদিগর, থানা- নন্দীগ্রাম, জেলা- জেলা-বগুড়া’কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া জেলার নন্দীগ্রাম থানায় সোপর্দ করা হয়। 



একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন