বগুড়ায় চাঞ্চল্যকর হাকিম মন্ডল হত্যা মামলার এক নং আসামি গ্রেফতার।

বগুড়া প্রতিনিধি মোঃ রাসেল।

বগুড়ায় চাঞ্চল্যকর হাকিম মন্ডল হত্যা মামলার এক নং আসামি গ্রেফতার।


মোছাঃ জাহানারা বিবি,(৫২), স্বামী মৃত হাকিম মন্ডল,সাং বাকপাল মধ্যে পাড়া, থানা খুব দুপচাঁচিয়া জেলা বগুড়া
,
দুপচাঁচিয়া থানায় এই মর্মে অভিযোগ করেন যে, প্রতিবেশী মোঃ বেলাল উদ্দিন (৪৫), পিতা মৃত -আছির উদ্দিন শেখ। সাং বাকপাল মধ্যে পাড়া , থানা দুপচাঁচিয়া জেলা বগুড়া এর পরিবারের সাথে , 
পায়ে হাঁটা রাস্তাকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবত বিরত চলছে।এর‌ই সৃএ ধরে গত,০৫/১২/২০২৩ইং, তারিখে দুপুর আনুমানিক,১৩.০০টার সময় উক্ত রাস্তাটি পরিস্কার করা নিয়ে,বাদীর নাতির সাথে, বেলাল উদ্দিন ও তার পরিবারের সদস্যদের সাথে, বাকবিতন্ডায় জরিয়ে পরে।

এক পর্যায়ে বেলাল হোসেন ও তার পক্ষের লোকজন, বাদীর নাতি স্বামী ও তার পরিবারের লোকজনের উপর ধারালো অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশে হামলা চালায়। এই সময় বাদীর স্বামী কি মন্ডল গুরুতুর জখম হয়ে, মাটিতে লুটিয়ে পড়েন।

স্থানীয় লোকজনের সহায়তায়, হাকিম মন্ডলকে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। উক্ত হামলায় আহত বাদীর নাতি ছেলের বউকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে।
উক্ত ঘটনার প্রেক্ষিতে দুপচাঁচিয়া থানায় মামলা নং,০৬/তারিখে,০৬/১২/২৩/, ধারা ১৪৩/৩২৩/৩০২/৩৪/১১৪/
পেনাল কোড রুজু হয়। উক্ত নৃশংস হত্যাকাণ্ড বগুড়া সহ,
সারাদেশে আলোড়ন সৃষ্টি করে। 

উক্ত মামলার আসামিদের গ্রেফতার করতে, বগুড়ার র‍্যাব ১২ ও গোয়েন্দা তৎপরতা শুরু করে।এর‌ই ধারাবাহিকতায় অদ্য ,০৬ ডিসেম্বর,২০২৩তারিখে,
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বগুড়া র‍্যাব ১২ সিপিএসসি।

 জানতে পারে, উল্লেখিত হত্যা মামলার ১, নং আসামি বেলাল হোসেন, বগুড়া সদর থানাধীন ফাঁপোর এলাকায় অবস্থান করছে। উক্ত তারিখে, রাত্রি, ২.০০ঘটিকায়,অভিযান চালিয়ে হত্যা মামলার ১.নং, আসামি, মোঃ বেলাল হোসেনকে গ্রেফতার করে। প্রাথমিক ভাবে আসামিকে জিজ্ঞাসা করলে হত্যাকান্ডের কথা স্বীকার করেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন