যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও একাধিক মামলার আসামী র‍্যাব-১২, বগুড়ার হাতে গ্রেফতার।

স্টাফ রিপোর্টা, র‍্যাব-১২, সিপিএসসি, বগুড়া ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, বগুড়া জেলার সদর থানাধীন মাটিডালি এলাকায় কালাই থানার মামলা নং-৯, তারিখ ২৬/০৬/২০০৯, ধারা- ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ খ (১) (খ) এর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ আমিনুর রহমান আমিনুল (৪৫) অবস্থান করছে। এরই প্রেক্ষিতে অদ্য ১০ মার্চ ২০২৪ ইং তারিখ ২০০০ ঘটিকায়
র‍্যাব-১২, সিপিএসসি, বগুড়ার একটি আভিযানিক দল বগুড়া জেলার সদর থানাধীন মাটিডালি এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ আমিনুর রহমান @ আমিনুল (৪৫), পিতা- তায়নাল, সাং- কইল, থানা- দুপচাঁচিয়া, জেলা- বগুড়া’কে গ্রেফতার করতে সক্ষম হয়। উল্লেখ্য যে, ধৃত আসামী গত ২৬ সেপ্টেম্বর ২০০৯ ইং তারিখ সকাল ০৭.৩০ ঘটিকায় হিলি হতে একটি প্রাইভেট করে ২৭০ বোতল ফেনসিডিলসহ বগুড়ার উদ্দেশে আসে। পরবর্তীতে কালাই থানার কাটাহার মৌজাস্থ আত্রাই বাজার রাস্তার উপর কালাই থানা পুলিশ কর্তৃক গ্রেফতার হয়। ধৃত আসামীর বিরুদ্ধে বগুড়া সদর থানায় ০২টি অপহরণ মামলা ও বগুড়া দুপচাঁচিয়া থানায় ০৩টি মাদক মামলা রয়েছে মর্মে জানা যায়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দুপচাঁচিয়া থানা, বগুড়ায় হস্তান্তর করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন