বগুড়ায় চোর সন্দেহে যুবক হত্যা মামলার ০৩আসামি গ্রেফতার।

স্টাফ রিপোর্ট,

মোঃ স্বপন শেখ (২৮) পিতা-মোঃ আইজুল শেখ, সাং-ছোট কুমিড়া পশ্চিমপাড়া, থানা ও জেলা-বগুড়া থানায় আসিয়া আসামী আসামী ১। মোঃ রেজাউল শেখ (৫৫) পিতা-মৃত মহির উদ্দিন শেখ, ২। মোঃ সনি শেখ (২৫) পিতা-মোঃ রেজাউল শেখ, ৩। মোছাঃ শানু (৪৫) স্বামী-মোঃ রেজাউল শেখ, ৪। মোছাঃ মুন (১৯) পিতা-মোঃ রেজাউল শেখ, ৫। মোছাঃ আশা (৩০) স্বামী-মোঃ উজ্জল, পিতা-মোঃ রেজাউল শেখ, সর্ব সাং-ছোট কুমিড়া পশ্চিমপাড়া, থানা ও জেলা-বগুড়াসহ অজ্ঞাতনামা ৩/৪ জনের বিরুদ্ধে এজাহার দায়ের করেন যে, ইং-১৪/০৩/২০২৪ তারিখ সকাল অনুমান ০৭.০০ ঘটিকার সময় ০৪নং আসামী মোছাঃ মুন এর একটি মোবাইল ফোন হারাইয়া যায়। ইহাতে আসামীপক্ষ বাদীর ভাই মোঃ সোহান শেখ ওরফে সোয়াল (২৫) কে মোবাইল চোর হিসেবে সন্দেহ করে এবং ইং-১৪/০৩/২০২৪ তারিখ সকাল অনুমান ০৯.০০ ঘটিকার সময় আসামীগনের বাড়ীর সামনে ইট পাড়া রাস্তায় ভিকটিম সোহান শেখ ওরফে সোয়ালকে পাইয়া ০১নং আসামী রেজাউল এর হুকুমে উপরোক্ত সকল আসামীগনসহ অজ্ঞাতনাম আসামীগন বাদীর ভাইয়ের পথ রোধ করিয়া ঘিরিয়া ধরে এবং বাদীর ভাইকে তাহাদের বাড়ীর সামনে থাকা বিদ্যুৎ এর পিলারের সাথে দড়ি দিয়া বাঁধিয়া লাঠি, লোহার রড, কাঠের বাটাম দিয়া হত্যার উদ্দেশ্যে এলোপাথারী ভাবে মারপিট করিয়া শরীরের বিভিন্ন স্থানে গুরুত্বর ও সাধারণ জখম করে। বাদীর মা মোছাঃ তসলিমা বেগম (৪২) আগাইয়া গেলে আসামীগন তাহাকেও মারপিট করিয়া সাধারণ জখম করে। সাক্ষীগনসহ স্থানীয় লোকজন ভিকটিম সোহান শেখ ওরফে সোয়ালকে উদ্ধার করিয়া চিকিৎসার জন্য শজিমেক হাসপাতাল, বগুড়ায় ভর্তি করিলে ভিকটিম সোহান শেখ ওরফে সোয়াল চিকিৎসাধীন অবস্থায় ইং-১৪/০৩/২০২৪ তারিখ রাত্রী ১১.১৫ ঘটিকার সময় মৃত্যু বরণ করে। উক্ত ঘটনারয় বগুড়া সদর থানার মামলা নং-৪৯ তাং-১৫/০৩/২০২৪ ইং ধারা-৩০২/৩৪ পেনাল কোড রুজু করা হয়।

উক্ত ঘটনায় বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব সুদীপ কুমার চক্রবর্ত্তী, বিপিএম, পিপিএম (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল জনাব মোঃ শরাফত ইসলাম ও বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ শাহীনুজ্জামান সাহেবের সার্বিক তত্বাবধানে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মোহাম্মদ জামাল উদ্দীন, উপশহর পুলিশ ফাঁড়ী, সদর থানা, বগুড়া ঘটনার সহিত জড়িত আসামী ১। মোঃ রেজাউল শেখ (৫৫) পিতা-মৃত মহির উদ্দিন শেখ, ২। মোছাঃ শানু (৪৫) স্বামী-মোঃ রেজাউল শেখ, ৩। মোছাঃ মুন (১৯) পিতা-মোঃ রেজাউল শেখ, সর্ব সাং-ছোট কুমিড়া পশ্চিমপাড়া, থানা ও জেলা-বগুড়াদেরকে গ্রেফতার করেন।  আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন