বগুড়া র‍্যাব-১২,এর অভিযানে ০৩ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার ।

স্টাফ রিপোর্টার,

বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে।এর‌ই ধারাবাহিকতায় 

র‍্যাব-১২, সিপিএসসি, বগুড়া ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে , নীলফামারী হতে বগুড়া শেরপুরগামী একটি মোটরসাইকেলযোগে  গাঁজা বহন করছে। উক্ত সংবাদের ভিত্তিতে ১৬/০৩/২৪ তারিখ রাত্রি ০৩.১৫ ঘটিকায়

র‍্যাব-১২, সিপিএসসি বগুড়ার একটি আভিযানিক দল বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন মাঝিড়া ইউনিয়নের অন্তর্গত সাজাপুর গ্রামস্থ টিএমএসএস ফিলিং স্টেশনের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ আবু হানিফ (৪০), পিতা- মৃত আমিনুর রহমান, সাং- ডাউয়াবাড়ী (মুন্সিপাড়া), থানা- জলঢাকা, জেলা- নীলফামারী, ২। মোঃ রবিউল ইসলাম (২৮), পিতা- মোঃ মোজাফ্ফর হোসেন, সাং- ডাউয়াবাড়ী (মুন্সিপাড়া), থানা- জলঢাকা, জেলা- নীলফামারীদ্বয়কে সহ চালিত মোটরসাইকেলে বিশেষ কায়দায় ০৩ কেজি গাঁজা, ০২ টি মোবাইল, ০২ টি সীম ও নগদ ১২০০/- টাকাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের কে শাজাহানপুর থানা, বগুড়ায় হস্তান্তর করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন