বগুড়া শিবগঞ্জ উপজেলায় ট্রাকের চাপায় প্রাণ হারালো স্কুল ছাত্র

বগুড়া প্রতিনিধি বাদল তালুকদার,


বগুড়া শিবগঞ্জে ট্রাকের চাপায় প্রাণ হারিয়েছে স্কুল ছাত্র আবির হাসান ( ৮) সোমবার সকাল সাড়ে ১১ টার সময় শিবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের পিছনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। নিহত স্কুল ছাত্র আবির  ( রাঙ্গামিটিয়া) গ্রামের শাহেন শাহ মন্ডলের ছেলে। সে স্থানীয় স্বপ্ন সোপান কিন্ডার গার্টেন স্কুলের ২য় শ্রেণীর ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, আবির বাড়ি থেকে সাইকেল নিয়ে স্কুলে যাবার সময় রাস্তা বন্ধ করে গাড়ী থেকে ইট নামানো (বগুড়া ড ১১-১১০০) ট্রাকের পিছনে সে দাড়িয়ে থাকে।

ইট নামানো শেষ হলে ট্রাকটি পিছনে সরিয়ে নেওয়ার সময় পিছনে দাড়িয়ে থাকা আবিরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আবিরের মৃত্যু হয়। দুর্ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে যাই। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন