,
অভিযোগ সূত্রে জানা গেছে গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের গুডটুক নগর গ্রামের পিতাঃ মৃত্যু খোকা প্রামানিকের ছেলে মোঃওহাব প্রামানিকের(৪৫) সাথে একই গ্রামের পিতাঃ মৃত্যঃমোগলা পরামানিকের ছেলে মোঃ গনি পরামান, ও তার ছেলে মোঃহানিফ,মোঃমানিক ও তার স্ত্রী দেলোয়ারা বেগম, পূর্ব থেকেই দ্বন্দ্ব চলে আসছিলো। বিষয়টি নিয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তি নিয়ে আপোষ মিমাংসার কথা বললে বিবাদীগণ কথা না শুনে অন্যায় ভাবে জোর পূর্বক জমি দখল করবে ও আম গাছ কাটবেন । গত ১৯মার্চ মঙ্গলবার অনুমান সন্ধ্যা৬টা১৫ ঘটিকায় তার নিজ বাড়ীর তে এসে ঝগড়া লাগে বা কথা কাটাকাটি হয়। ওই সময় বিবাদীগণ দেশীয় অস্ত্র লাঠি, কাঠের বাটাম, লোহার রড,ধারালো চাকু , শাবল নিয়ে থাকা লোহার রড দিয়ে ওহাব কে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করলে মাথা ফেটে রক্ত বের হয় থাকে এবং মাথায় নয়টি সেলাই হয়,এবং সোহাগ, রবি,ও মাসুদা বেগম, কে লাঠি, চাকু, নোয়ার রড শাবল দ্বারা বুকে পিঠে, শরীরের বিভিন্নস্থানে এলোপাথারীভাবে আঘাত করে বিভিন্নস্থানে বেদনাদায়ক ফুলা জখম করে। আহত ব্যক্তির। চিৎকার দিলে আশেপাশের লোকজন এসে তাকে রক্ষা করে। তখন বিবাদীগণ হাত, পা, কেটে পঙ্গু করে রাখাসহ হত্যার হুমকি দিয়ে চলে যায়। আঘাতের কারনে ওযাব ও তার মা,তার স্ত্রী ভাই,গুরুত্বর অসুস্থ্য হয়ে, পরে স্থানীয় দের সহযোগিতায় মোহাম্মদআলী হাসপাতাল ও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। এ ঘটনায় ওহাব বাদী হয়ে ১৯ই মার্চ গাবতলী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে গাবতলী মডেল থানার এ এস আই এনামুল বলেন,অভিযোগ হাতে পেয়েছি। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
