দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি:
গতকাল সোমবার দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ভয়াল ২৫ মার্চ গণহত্যা দিবস বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে এ দিন সকালে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে পাক হানাদার বাহিনীর হাতে স্বাধীনতাকামী নিহতদের স্মৃতিস্তম্ভে
পুষ্পস্তবক অর্পণ করা হয়। কেন্দ্রীয় ভাবে উপজেলা সদরের আলোহালী পদ্মপুকুরে গণকবরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই ও পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক ও উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি। এসময় সহকারী কমিশনার (ভূমি) লিজা আক্তার বিথী, থানা অফিসার ইনচার্জ সনাতন চন্দ্র সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অধ্যক্ষ আব্দুল মজিদ, বীর মুক্তিযোদ্ধা সুজ্জাত আলী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শামছুন্নাহার, সরকারি কর্মকর্তা, প্রেসকাবের সভাপতি গোলাম ফারুক, জনপ্রতিনিধি ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অপর দিকে দুপচাঁচিয়া প্রেসকাবের আয়োজনে কাব মিলনায়তনে দিবসটি পালন উপলক্ষে এক আলোচনা সভা কাবের সভাপতি গোলাম ফারুকের সভাপতিত্বে ও সাহিত্য সম্পাদক মতিউর রহমান দেওয়ান পলাশের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
