২৪৯ বোতল ফেন্সিডিল ও ০৫ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১২, বগুড়া

নিজস্ব প্রতিবেদন,


বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র‍্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। র‍্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণ ও প্রতারকদের গ্রেফতার করে সাধারন জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে সংঘটিত চাঞ্চল্যকর হত্যাকান্ডে জড়িত আসামিদের আইনের আওতায় এনে র‌্যাব জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। 

 

র‍্যাবের-১২,বগুড়া ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রংপুর হতে ঢাকাগামী একটি ট্রাকে (রংপুর মেট্রো-ট ১১-০৩৪১) মাদকদ্রব্য গাঁজা ও ফেন্সিডিল বহন করছে। উক্ত সংবাদের ভিত্তিতে অদ্য ২৪/০৩/২৪ তারিখ সকাল ০৭.১৫ ঘটিকায় র‍্যাব-১২,  বগুড়ার একটি আভিযানিক দল বগুড়া জেলার সদর থানাধীন ঠেঙ্গামারা এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ মোকসেদুল ইসলাম (৪২), পিতা- মোঃ হাবিবুর রহমান, সাং- উপরমার বানিয়াডাঙ্গী, থানা- পাটগ্রাম, জেলা- লালমনিরহাট, ২। মোঃ রাসেল হোসেন (২৭), পিতা- মৃত মোবারক হোসেন, সাং- উপরমার বানিয়াপাড়া, থানা- পাটগ্রাম, জেলা- লালমনিরহাটদ্বয়কে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহনের জন্য থানায় সোপর্দ করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন