তালাশ,দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি :
গতকাল বৃহস্পতিবার দুপচাঁচিয়া উপজেলা গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের ২০২৪-২০২৫ অর্থ বছরের ১ কোটি ৮৪ লাখ ৯ হাজার ৭০৬ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। ইউনিয়ন পরিষদের সভাকক্ষে চেয়ারম্যান সাখাওয়াত হোসেন মল্লিক এই বাজেট ঘোষনা করেন। এ উপলক্ষে চেয়ারম্যান সাখাওয়াত হোসেন মল্লিকের সভাপতিত্বে উন্মুক্ত বাজেট সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি, সহকারী কমিশনার (ভূমি) লিজা আক্তার বিথী, গুনাহার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ্ মোহাম্মদ আব্দুল খালেক, তালোড়া ইউনিয়ন চেয়ারম্যান মেহেরুল ইসলাম, প্রেসকাবের সভাপতি গোলাম ফারুক, ইউপি সদস্য বীরমুক্তিযোদ্ধা এএফএম আফতাব উদ্দীন প্রমুখ। সমগ্র সভাটি পরিচালনা করেন, ইউপি সচিব উত্তম কুমার।
