বগুড়ায় হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার করেছে গাবতলী থানা।

সাকিবুর রহমান শান্ত গাবতলী প্রতিনিধি। 


বগুড়া গাবতলী থানার পুলিশ এক গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে গাবতলী হামিদ পুড় শাওন হত্যা মামলার আসামি বগুড়া শিবগঞ্জ থানায় অবস্থান করছে এর‌ই সূত্র ধরে গাবতলী থানা ও শিবগঞ্জ থানার পুলিশ অভিযান চালিয়ে শাওন হত্যা মামলার প্রধান আসামি মোঃ আমজাদ হোসেন (৫০)কে গ্রেফতার করে।মো: শাওন মিয়া (২৩) নারুয়ামালা ইউনিয়নের হামিদপুর পশ্চিম পাড়া গ্রামের মিঠু মিয়ার ছেলে।  

গত১৮/০২/২০২৪ তারিখে বগুড়া গাবতলী উপজেলা হামিদ পুড় পশ্চিম পাড়া এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে এলাকা সূত্রে জানা যায়  নিহত শাওনের পরিবারের সাথে পার্শ্ববতী আমজাদ হোসেনের পরিবারের মাঝে ঝগড়া বিবাদ শুরু হয়।আর এই ঝগড়া বিবাদ থামাতে গেলে আমজাদ হোসেন ও তার পরিবারের লোকজন শাওনকে বেধরোক মারপিট করে এই সময় মাথায় প্রচন্ড আঘাত পায় পরে এলাকাবাসী ও পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন