দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি :
গত রোববার রাতে দুপচাঁচিয়া থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বার্মিজ চাকু সহ যুবক ও মাদক বিক্রেতাসহ ৯ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো, বার্মিজ চাকুসহ আশুঞ্জা মুন্সিপাড়া গ্রামের মৃত মনতাজ উদ্দিন ওরফে মমতাজের ছেলে মাহাবুর রহমান (৪৮), মাদক বিক্রেতা ধাপ সুখানগাড়ী গ্রামের ইয়াকুব আলীর ছেলে মাসুদ রানা (২৮), বড়ধাপ এলাকার মৃত আফসার আলীর ছেলে নুরুল ইসলাম (৪৫), বড় নিলাহালী উত্তরপাড়া গ্রামের সাইদুল মন্ডলের ছেলে নিয়াকত হাসেন ওরফে হিরো (৪০), গ্রেফতারী পরোয়ানামুলে জিয়ানগর ইউনিয়নের বড়িয়া গ্রামের মুসলিম উদ্দিনের ছেলে মুক্তার হোসেন, চৌমুহানী বেলাইল গ্রামের আয়নাল এর ছেলে তৈয়ব আলী, চৌমুহনী বাজার এলাকার মৃত আঃ রহমানের ছেলে মনছুর, ডিমশহর দক্ষিনপাড়ার বকুল হোসেন প্রাং এর ছেলে শাকিব প্রাং ও সন্দেহজনক ঘোরাফেরাকালে
বড়কোলগ্রাম এলাকার মৃত আকতার হোসেনের ছেলে তফিকুল ইসলাম স্বপনকে (৪৪)। পুলিশ গ্রেফতারকৃত আসামীদেরকে গতকাল সোমবার বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করেছে দুপচাঁচিয়া থানা
