সোমবার (১৯ আগস্ট) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম ও অ্যাডভোকেট ফারজানা খান নীলা।
সময় টিভির এমডি ও সিইও পদ থেকে আহমেদ জোবায়েরকে অপসারণের বৈধতা চ্যালেঞ্জ করে গত ১৪ আগস্ট আদালতে আবেদন করা হয়। আদালতে সিটি গ্রুপের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম। আহমেদ জোবায়েরের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন।
গণমাধ্যমের খবর অনুযায়ী, গত শনিবার (১০ আগস্ট) গুলশানের সিটি হাউজে সময় মিডিয়া লিমিটেডের পরিচালনা পর্ষদের সভায় নতুন ব্যবস্থাপনা পরিচালক নির্ধারণ করা হয়।
সভায় সিদ্ধান্ত অনুযায়ী, আহমেদ জোবায়েরকে সময় টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। একই সভায় পরিচালক শম্পা রহমানকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। নতুন ব্যবস্থাপনা পরিচালকের নির্দেশনায় সময় মিডিয়া লিমিটেডের সব কার্যক্রম পরিচালিত হবে।
এ সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টের কোম্পানি বেঞ্চে আবেদন করেন আহমেদ জোবায়ের।
গত ৫ আগস্ট, বৈষম্যবিরোধী আন্দোলনের কারণে উদ্ভূত পরিস্থিতিতে দেশ ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খবরটি সারা দেশে ছড়িয়ে পড়ার পর বিক্ষুব্ধ জনতা সময় টিভিসহ কয়েকটি মিডিয়া কার্যালয়ে হামলা ও ভাঙচুর করে। এতে সময় টিভির সম্প্রচার সাময়িকভাবে বন্ধ হয়ে যায়, তবে পরবর্তীতে পুনরায় সম্প্রচারে আসে। এরপরই মালিকানা সংক্রান্ত দ্বন্দ্বের বিষয়টি সামনে আসে, যা শেষ পর্যন্ত আদালতে গড়ায়।