শেখ হাসিনার হত্যা মামলার সঙ্গী হলেন বগুড়ার তিন সাংবাদিক।

সারা দেশে  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে  বগুড়ায় মো. শিমুল (৩৫) নামের এক যুবক নিহত হ‌ওয়ার  ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ  সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে আসামি করে  হত্যা মামলা দায়ের করা হয়েছে।  উক্ত মামলায় বগুড়ার প্রেসক্লাবের তিন সাংবাদিক ও রয়েছেন   তারা হলেন-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় সহ-সভাপতি ও দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার মাহমুদুল আলম নয়ন, ইনডিপেনডেন্ট টেলিভিশনের উত্তরাঞ্চল ব্যুরো প্রধান হাসিবুর রহমান বিলু, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের বগুড়া প্রতিনিধি জে এম রউফ।

 তাদের বিরুদ্ধে হত্যা ছাড়াও ককটেল ও পেট্রলবোমা হামলার অভিযোগ আনা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন