দেশের সকল থানাকে মামলা, জিডি এবং এফ,আইআর দ্রুত নেওয়ার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সঙ্গে তদন্তেও বিলম্ব না করতে নির্দেশ দেওয়া হয়েছে।আজ বুধবার (২১ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-৩ শাখা থেকে এমন আদেশ দিয়ে পরিপত্র জারি করা হয়েছে।
পরিপত্রে আরো বলা হয়েছে, বিভিন্ন অভিযোগ ও সংবাদমাধ্যমে থানায় অভিযোগ গ্রহণে বিলম্বের খবর পাওয়া গেছে। আবার অনেক জায়গায় থানায় জিডি, এফ,আইআর এবং মামলা গ্রহণে অসম্মতি জানানো হচ্ছে। — জিডি, এফ,আইআর এবং মামলা গ্রহণে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে হবে। পরীক্ষা-নিরীক্ষা ও তদন্ত কার্যক্রম দীর্ঘায়িত করা যাবে না।

