বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ৫ দিনের কর্মসূচি।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠার ৪৬ বছর উপলক্ষে পাঁচ দিনব্যাপী কেন্দ্রীয় কর্মসূচি ঘোষণা। বুধবার (২১ আগস্ট) বিকাল সাড়ে পাঁচটায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৩১ আগস্ট মহানগর-জেলায় আলোচনা সভা, ঢাকার ভেন্যু পরে জানানো হবে। এছাড়া ১ সেপ্টেম্বর কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন, সকাল ১১টায় শেরে বাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফাতেহা পাঠ ও পুস্পমাল্য অরপন এবং সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে বিএনপির উদ্যোগে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান।
২ সেপ্টেম্বর মহানগর-জেলা-উপজেলায় র‌্যালি। ৩ সেপ্টেম্বর মহানগর-জেলা-উপজেলা-ইউনিয়নে মৎস্য অবমুক্তকরণ। ৪ সেপ্টম্বর সারাদেশে বৃক্ষ রোপণ কর্মসূচি। এছাড়া দিবস উপলক্ষে দলের বিভিন্ন অঙ্গসংগঠন আলোচনা সভা করবে। এগুলো কবে কখন কোথায় হবে তার ভেন্যু ও সময়সূচি ঠিক করে পরে জানানো হবে। এছাড়া কেন্দ্রীয় কর্মসূচির বাইরে সকল জেলা ইউনিট ও অঙ্গসংগঠনগুলো কর্মসূচি নিজেদের মতো করে পালন করবে বলেও জানান বিএনপি মহাসচিব।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন