বগুড়ায় সদর কুটুরবাড়ি যুবলীগ নেতা সৈয়দ হোসেন সবুজ গ্রেফতার।


বগুড়া সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের কুটুরবাড়ী সাবেদ আলী পাইকারের পুত্র যুবলীগ নেতা সৈয়দ হাসান সবুজ (৪০) কে গ্রেফতার করেছে বগুড়া সদর থানা পুলিশ। সম্প্রতি ছাত্র জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের পর সদর থানায় দায়েরকৃত মামলায় সে এজাহারভুক্ত আসামী বলে জানা গেছে।

স্থানীয় এলাকাবাসী সুত্রে জানা গেছে, বগুড়া সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের কুটুরবাড়ী মধ্যপাড়া গ্রামের সাবেদ আলী পাইকার এর কনিষ্ঠ পুত্র ও স্থানীয় যুবলীগ নেতা সৈয়দ হাসান সবুজ। সে স্থানীয় যুবলীগের একজন সক্রিয় প্রভাবশালী নেতা হওয়ার সুবাদে ছিনতাই, চাঁদাবাজি সহ বিভিন্ন প্রকার অন্যায় অপকর্মে জড়িত ছিলো। ইতিপূর্বে তার নামে বগুড়া সদর থানায় চাঁদাবাজির মামলাও রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন