বগুড়ায় মেয়ের প্রেমিকের ছুরিকাঘাতে নিহত প্রেমিকার বাবা মোঃ বিপুল ইসলাম মুকুল(৩৮)
,১৭ ডিসেম্বর মঙ্গলবার দুপুর ২.০০টার সময় বগুড়া সদর মাটিডালি এলাকায় এই হত্যা কান্ডের ঘটনা ঘটে। নিহত মোঃ বিপুল ইসলাম মুকুল গাইবান্ধা গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নের মজিদ ব্যপারির ছেলে। সে মাটিডালিতে একটি আবাসিক হোটেলের ম্যানেজার হিসাবে কর্মরত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দীন। নিহতের মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
