৮ এপ্রিল ২০২৫ তারিখে Soroyer Hossen Juwel নামের একটি ফেসবুক আইডি থেকে আমার নামে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হয়েছে। সেখানে আমার একটি ছবি এডিট করে আমাকে মদপানরত দেখিয়ে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা করা হয়েছে।
আমি মোঃ আল বেরুনী (পুশকিন), শহর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি। আমি স্পষ্টভাবে জানাচ্ছি, কখনও কোনো ধরনের নেশার সঙ্গে যুক্ত ছিলাম না। কারও সন্দেহ থাকলে আমার এলাকাবাসী বা সহকর্মীদের সঙ্গে কথা বলে সত্য যাচাই করতে পারেন।
জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকেই কিছু ঈর্ষান্বিত মানুষ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এই ধরনের মিথ্যা, বানোয়াট ছবি ছড়িয়ে তারা আমার মানহানি ঘটাতে চায়।
আমি এই অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং দ্রুত এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব।
— মোঃ আল বেরুনী (পুশকিন)
সহ-সভাপতি, শহর স্বেচ্ছাসেবক দল
