ভুক্তভোগী মোঃ জহুরুল ইসলামের
দাবি, দীর্ঘদিন ধরে তিনি ২১ শতক জমিতে মাল্টা ও লটকনের বাগান করে আসছেন। সেখানে রয়েছে ১৩২টি মাল্টা গাছ এবং ৭৫টি লটকন গাছ। কিন্তু প্রতিবেশী মোঃ তাজুল ইসলাম তোতা ও তার দুই ছেলে মোঃ মেহেদুল এবং মোঃ আলামিন হোসেন সিহাব নিয়মিত হুমকি দিয়ে আসছিল।

অভিযোগ অনুযায়ী, গত ৭ আগস্ট সকাল ৬টার দিকে অভিযুক্তরা গাছগুলো কেটে আনুমানিক এক লাখ পঞ্চাশ হাজার টাকার ক্ষতি করে এবং জমি দখলের চেষ্টা চালায়।
ঘটনাস্থলে ছুটে গেলে, ভুক্তভোগীকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
সাক্ষী হিসেবে নাম উঠে এসেছে এলাকার দুই ব্যক্তি— মোঃ টুকু প্রাং ও মোঃ রাজা প্রাং এর। এলাকাবাসীর অনেকে ঘটনাটি দেখেছেন ও শুনেছেন বলেও দাবি করেছেন ভুক্তভোগী।
বিষয়টি স্থানীয়দের সাথে আলোচনা করে থানায় অভিযোগ দায়ের করেন মোঃ জহুরুল ইসলাম সরকার। গত ৯ এপ্রিল মোঃ তাজুল ইসলাম ও তার দুই ছেলে সহ জহুরুল ইসলামের চারটি ইউকালকটর গাছ কর্তন করে যার আনুমানিক মূল্য ৩০.০০০হাজার টাকা সেই সময় জহুরুল ইসলাম গাছ কাটতে বাঁধা দিলে তাকে গালিগালাজ করে এবং তাকে আক্রমণ করার চেষ্টা করে ভয়ে ৯৯৯ লাইনে ফোন করে শাজাহানপুর থানার সহযোগিতায় গাছ কেটে ফেলে তাজুল ইসলাম ও তার দুই ছেলে সেখান থেকে চলে যায়।এই ঘটনায় থানায় আরো একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এই বিষয়ে অভিযুক্তদের পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।