বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় পাঁচজনকে আটক করেছে পুলিশ।
রবিবার (১৯ আগস্ট) রাত আনুমানিক ১২টা ৫০ মিনিটে মোকামতলা ইউনিয়নের মুরাদপুর গ্রামের মীর ও রুবেল সিএনজি ফিলিং স্টেশনের সামনে রংপুর-ঢাকা মহাসড়কে এ অভিযান চালানো হয়। পুলিশের বিশেষ চেকপোস্টে ঢাকাগামী যাত্রীবাহী বাস ও মোটরসাইকেল তল্লাশি করে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—
১। মোছা: আরজিনা বেগম (৪০), ছয়আনি বাজার বিজিবি ক্যাম্প এলাকা।
২। শ্রীমতি পুতুল রানী (৪২), গীরিধরপুর এলাকা।
৩। মোছা: রোকেয়া বেগম (৪২), ফুলবাড়ী, দিনাজপুর।
৪। মো: আশরাফুল ইসলাম (২৭), পূর্ব ফুলমতি এলাকা।
৫। আ: রাজ্জাক ওরফে গোলাম রব্বানী (৩২), ফুলবাড়ী, কুড়িগ্রাম।
পুলিশ জানায়, তাদের কাছ থেকে মোট ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
